সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

নবীনগরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও অফিস উদ্বোধন

আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৯৩ সময় দেখুন

নবীনগরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও অফিস উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া ৫ নং ওয়ার্ডের হল পাড়ায় তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদর জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ওয়ার্ড বিএনপি’র অফিস উদ্বোধন করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপি’র দলীয় প্রতিক ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত, উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক এডভোকেট এম এ মান্নান উপস্থিত স্থানিয় নেতাকর্মীসহ সকলের কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়ার দরখাস্ত ও অফিস উদ্বোধন করেন।

তিনি আরো বলেন, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের ধারা গতিশীল করতে ও নিজেদের মধ্যে ঐক্যের লক্ষ্যে কাজ করুন। পরে মুফতি ওমর ফারুক দোয়া পড়েন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় এ দোয়া মাহফিল ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানিয় বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি হাজী আবুল খায়েরের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, নবীনগর বিএনপির সহ-সভাপতি ইরন মিয়া, সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শিরণ, সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক স্বপন, সজিব মিয়া, মনির হোসেন, বিপ্লব সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কবি অনন্ত হওরা, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইউনুস, নবীনগর পৌর ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী সাজ্জাদ হোসেন ও স্থানিয় নেতাকর্মীরাসহ অন্যান্যরা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD