সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

নাসিরনগরে কৃষকদল নেতা শাহ আলম পাঠান স্বপদে বহাল

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৩ সময় দেখুন

নাসিরনগরে কৃষকদল নেতা শাহ আলম পাঠান স্বপদে বহাল

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের শাখা সদস্য এম শাহ আলম পাঠান স্বপদে বহাল হয়েছেন। রোববার (২৬ নভেম্বর ২০২৫) কেন্দ্রীয় কৃষকদলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহ আলম পাঠানের করা আপিল আবেদনের প্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করা হয়। বিস্তারিত পর্যালোচনার পর কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাকির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করার সিদ্ধান্ত অনুমোদন করেন।

কৃষকদলের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্বপদে বহালের এই সিদ্ধান্ত ২৬ নভেম্বর ২০২৫ তারিখ থেকেই কার্যকর হবে।

স্থানীয় নেতাকর্মীদের মতে, এই সিদ্ধান্তে সংগঠনের তৃণমূল পর্যায়ে স্বস্তি ফিরেছে এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD