সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাজিবপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রর্দশনী উদ্বোধন

রাজিবপুর,(কুড়িগ্রাম)প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৮২ সময় দেখুন

রাজিবপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রর্দশনী উদ্বোধন

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি:প্রাণিসম্পদে হবে উন্নতি উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে চর রাজিবপুর উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ, প্রদর্শনী বুধবার উদ্বোধন করা হয়েছে। এর আগে আনন্দ র‍্যালি উপজেলা শহর প্রদক্ষিণ করে।
পরে সকাল ১১ টায় উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অফিস মাঠে দিনব্যাপী এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বিপ্লব কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সায়েকুল হাসান খান, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান,জামাত আমীর আবুল বাশার আব্দুল লতিফ, কৃষি অফিসার দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডা. মাহবুব আলম, যুবদল আহবায়ক প্রভাষক রোস্তম মাহমুদ লিখন, খামারী মোস্তাফিজুর রহমান প্রমুখ। ।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহবুব আলম বলেন, জনগনকে প্রাণিসম্পদ পালনে উৎসাহিত করার জন্য আমাদের এই প্রদর্শনীর আয়োজন।
এ প্রদর্শনীতে ৩০টি স্টল বসেছে। স্টলগুলোতে হাঁস, মুরগি, গরু, ঘোড়া,ছাগলসহ বিভিন্ন প্রকার পাখি প্রদর্শন করা হয়েছে। এসব দেখে সাধারণ জনগন প্রাণিসম্পদ পালনে উৎসাহিত হবে বলে মনে করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD