সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দন্ড প্রদান

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১৩ সময় দেখুন

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দন্ড প্রদান

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতে এর মাধ্যমে একজন অনলাইন জুয়ারী ও একজন মাদকাসক্তকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দন্ড প্রদান করা হয়েছে ।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্ট, কেশবপুর বাজার, ভবের বাজার ও উপজেলা পরিষদ এলাকায় ২৪ নভেম্বর দিবাগত রাত ১১ ঘটিকা হতে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দীন এর নেতৃত্বে জগন্নাথপুর থানার ওসি তদন্ত মোঃ হাফিজুর রহমান।

এ সময় ভবের বাজার এলাকায় অনলাইনে জুয়া খেলার অপরাধে একজন জুয়ারীকে The Public Gambling Act, 1867 এর আওতায় ১ মা‌সের বিনাশ্রম কারাদন্ড ও জগনন্নাথপুর উপ‌জেলা প‌রিষ‌দ সংলগ্ন রাস্তায় গাঁজা সেব‌নের সরঞ্জাম ও গাঁজাসহ আটক অপর একজন‌কে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ২ মা‌সের বিনাশ্রম কারাদন্ড ও ১,০০০/- অর্থদন্ড অনাদা‌য়ে আরো ৭ দি‌নের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দীন।

এসময় জগন্নাথপুর থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দীন বলেন, অনলাইনে জুয়া খেলার অপরাধে একজনের ১ মাসের কারাদণ্ড ও মাদক সেবন এর সরঞ্জাম ও গাঁজা সহ একজনকে আটক করে ২ মা‌সের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড অনাদা‌য়ে আরো ৭ দি‌নের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এখন থেকে এই বিষয়ে সময় ভ্রাম্যমাণ আদালত অর্থাৎ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD