সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বীরগঞ্জে সহপাঠীদের সঙ্গে পুকুরে নেমে স্কুলছাত্রের মৃত্যু, একজন হাসপাতালে

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩৯৩ সময় দেখুন

বীরগঞ্জে সহপাঠীদের সঙ্গে পুকুরে নেমে স্কুলছাত্রের মৃত্যু, একজন হাসপাতালে

দিনাজপুরের বীরগঞ্জে পুকুরে ডুবে ঠাকুর মনি দেবনাথ রুদ্র (১৪)  নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অনিন্দ রায় বিষ্ণু (১৪) নামে সহপাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

মঙ্গলবার  (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের চত্বরের পুকুরে এ ঘটনা ঘটেছে। নিহত ঠাকুর মনি দেবনাথ বিরল উপজেলার তরঞ্জা গ্রামের স্কুল শিক্ষক শ্যামল দেবনাথের ছেলে ও ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনে ৯ম শ্রেণির ছাত্র এবং আহত অনিন্দ রায় বিষ্ণু কাহারোল উপজেলার উজিতপুর গ্রামের নিত্য চন্দ্র রায়ের ছেলে। সে একই শিক্ষা প্রতিষ্ঠানে ৯ম শ্রেণির ছাত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রায় ৪/৫ জন সহপাঠী ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের সাথে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায়। এ সময় ঠাকুর মনি দেবনাথ  ও অনিন্দ রায় পানিতে তলিয়ে যায়।

সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘসময় সময় ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে তাদের  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঠাকুর মনি দেবনাথ কে মৃত ঘোষণা করেন। অপর সহপাঠী চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে মৃতের বাবা শ্যামল দেবনাথ সাংবাদিকদের মৌখিক অভিযোগ করে জানান,তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অব্দুল গফুর জানান,ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। এ ঘটনায় এলাকায় চারদিকে শোকের ছায়া নেমে এসেছে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD