সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বিএনপি’র মনোনয়নবঞ্চিত কামরুজ্জামান কামরুলের পক্ষে ধর্মপাশায় মিছিল ও পথ সভা

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার ::
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯০ সময় দেখুন

বিএনপি’র মনোনয়নবঞ্চিত কামরুজ্জামান কামরুলের পক্ষে ধর্মপাশায় মিছিল ও পথ সভা

এই সেই মানিনা, কামরুল ছাড়া বুঝিনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মিছিল ও পথসভা অনুষ্টিত হয়েছে।মঙ্গলবার বিকেলে ধর্মপাশা উপজেলা সদরে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীদের মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে এখনো ভোটের মাঠে পুরোদমে সক্রিয় রয়েছেন মনোনয়নবঞ্চিত জেলা বিএনপি’র সাবেক সাংগঠিনক সম্পাদক কামরুজ্জামান কামরুল। দল তাকে পুনঃমূল্যায়ন করবে -এমন আশা করছেন। তার কর্মী এবং সমর্থকরাও উজ্জীবিত। তারা জানিয়েছেন, দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণায় কামরুজ্জামান কামরুলই ধানের শীষ প্রতীক পাবেন।
কামরুজ্জামান কামরুলের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন এবং পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে কামরুজ্জামান কামরুলের পক্ষে এই মিছিল আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ৩য় যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিএসসি, আহবায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহবুব মোর্শেদ খোকন, যুগ্ন আহবায়ক প্রভাষক হারুন ওর রশীদ সরকার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর কবির, সাইফুর রহমান কাঞ্চন, সদস্য কাজী মিজানুল হক ইমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওবায়দুর রহমান মজুমদার, যুগ্ন আহবায়ক ফারুক আহমেদ, সদস্য পাপন মজুমদার, ধর্মপাশা সরকারী কলেজ শাখার ছাত্রদলের যুগ্ন আহবায়ক অনিক মজুমদার, ছাত্রদল নেতা হীরা, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, উপজেলা শ্রমিকদলের নেতা মাহাবুব আলম, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিল, ক্রীড়া সম্পাদক রাজু আহমেদ, সেলবরষ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আল আমিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD