সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

ধোবাউড়ায অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালু জব্দ।

আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৯৪ সময় দেখুন

ধোবাউড়ায অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালু জব্দ।

ময়মনসিংহ ধোবাউড়ায় ধারাবাহিক মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ২৩নভেম্বর আজ শনিবার দুপুরে উপজেলার বাঘবেড় ইউনিয়নের মেকিয়ারকান্দা এলাকায় গুমুরিয়া নদী থেকে ইজারা ব্যতিত অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।
পরে ভূট্টা জামে মসজিদ, ধোবাউড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বালুগুলো বিতরণ করা হয়।

এ সময় মুন্সিরহাট বাজার ধান মহল সংলগ্ন খাস ভূমিতে  অবৈধভাবে ঘর উত্তোলনে বাঁধা প্রদান করা হয়।
থানা পুলিশ ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সহায়তায় উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নুসরাত জাহান অনন্যা।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
*সতর্কবার্তা:*
ইজারা ব্যতিত বালু উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ।

আইন-শৃঙ্খলা ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, ধোবাউড়া সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD