সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বটিয়াঘাটা খাল সংস্কার স্বেচ্ছাব্রতের এক অনন্য দৃষ্টান্ত কর্মসূচি

খুলনা (বটিয়াঘাটা) প্রতিনিধিঃ রিপন রায়।
  • আপডেটের সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭২ সময় দেখুন

বটিয়াঘাটা খাল সংস্কার স্বেচ্ছাব্রতের এক অনন্য দৃষ্টান্ত কর্মসূচি

বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে ও লন্ডন ইউনিভার্সিটি কলেজের অর্থায়নে, বেসরকারী সংস্হা লোকজ’র ব্যবস্হাপনায় এবং বিডি ক্লিন’র বাস্তবায়নে ও এলিভেট’র সহযোগিতায় গতকাল শুক্রবার ভোর থেকে দিনব্যাপি বটিয়াঘাটা সদর খাল সংস্কার কর্মসূচি স্বেচ্ছাব্রতের মাধ্যমে পালিত হয়। এ সময় উপজেলা সদর দিয়ে প্রবাহিত এ খালটির স্বাস্থ্য কমপ্লেক্স হতে পশ্চিম দিকে হেতালবুনিয়া শশ্মানঘাঠ পর্যন্ত প্রায় ১.৫০ কিলোমিটার জলাশয়ে কচুরিপানামুক্ত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আহম্মেদ জিয়াউর রহমান । কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম,মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা,লোকজ’র নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, বিডি ক্লিনের উপ- প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান, আঞ্চলিক সমন্বয়ক সুদেব বিশ্বাস,বিভাগীয় সমন্বয়ক তিমির মজুমদার, জেলা সমন্বয়ক সাইফুল ইসলাম, দৈনিক জন্মভূমি পত্রিকার মফস্বল সম্পাদক রিংটন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন হাওলাদার,সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস, লোকজ’র সমন্বয়ক পলাশ দাশ ও মিলন কবিরাজ,নদী রক্ষা কমিটির বিভাষ মন্ডল সহ প্রায় ছয় শতাধিক স্বেচ্ছাসেবকবৃন্দ।শপথ বাক্য পাঠ শেষে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড মোড়ে এসে শেষ হয়। কর্মসূচির মূল সমন্বয়ের দায়িত্বে আহমেদ জিয়াউর রহমান পিএইচডি অধ্যয়নের সময় তাঁর অধ্যাপক ড. মোহাম্মদ শামসুদ্দোহা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে খাল সংস্কারের মাধ্যমে জলাধার পুনর্জীবন, বর্ষার বৃষ্টির পানি সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে সেচের কাজে ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে দৃষ্টি আকর্ষণ করে আবেদন করে আর্থিক অনুদান লাভ করেন। উক্ত খালটি দীর্ঘদিন যাবৎ দুষণের শিকার এবং কচুরিপানায় ভরাট হয়ে ব্যবহার অনুপযোগি হয়ে ছিলো। কৃষি বিভাগ থেকে প্রাপ্ত তথ্য মতে এই খাল সংস্কারের ফলে আনুমানিক পাঁচ শতাধিক কৃষক শুষ্ক মৌসুমে বর্ধিত সেচের সুবিধা পাবেন। একইসাথে, এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য উন্নয়নে এই কর্মসূচি ভূমিকা রাখবে। এই কর্মসূচির মাধ্যমে উপজেলাবাসী জলাধার সংরক্ষণ ও পরিবেশ রক্ষাসহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অধিকতর সচেতন ও প্রস্তুত হবে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD