সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে চোরাই ২৫টি মোবাইল ফোনসহ দুইজন গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮৯ সময় দেখুন

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে চোরাই ২৫টি মোবাইল ফোনসহ দুইজন গ্রেফতার

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে চোরাই ২৫টি মোবাইল ফোনসহ দুইজন গ্রেফতার। গত ১৪ নভেম্বর’২৫ রাত অনুমান ০৩:০৭ ঘটিকা হতে ২১ঃ১৫ ঘটিকার মধ্যে নড়াইল জেলার গোবরা বাস স্ট্যান্ডের সাথে সুমন সুপার মার্কেটে রাইশা টেলিকম এন্ড মোবাইল এক্সোসরিজ হতে ২৫টি মোবাইল ফোন ও ১১,২২০/-টাকা মূল্যের এমবি ও মিনিট কার্ড অজ্ঞাতনামা চোরেরা কৌশলে চুরি করে চম্পট দেয়। ভুক্তভোগী ব্যবসায়ী আবু তালিব বিশ্বাস (২৫) অভিযোগের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। মামলা রুজু হওয়ার পরপরই একটি চৌকস টিম চোরাই মালামাল উদ্ধার এবং চোর গ্রেফতারে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শেখ সুজাত আলী ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর নেতৃত্বে একটি চৌকশ টিম ২০/১১/২০২৫ রাত ৩:৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মোঃ রাজু মোল্যা(৩০) ও ফজর আলী মোল্যা(২৪) নামের পেশাদার চোর চক্রের দুইজনকে ভাড়া বাসা হতে গ্রেফতার এবং তাদের হেফাজত হতে চোরাই ২৫টি মোবাইল ফোন ও ১১,২২০/-টাকা মূল্যের এমবি ও মিনিট কার্ড উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত আসামি মোঃ রাজু মোল্যা (৩০) ও ফজর আলী মোল্যা (২৪) উভয় খুলনা জেলার দিঘলিয়া থানাধীন পারহাজী গ্রামের মোঃ বাবুল মোল্যার ছেলে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম’র নির্দেশনায় জেলা পুলিশ মানুষের জান মালের নিরাপত্তায় আন্তরিকভাবে কাজ করে চলেছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD