সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

খুলনার বটিয়াঘাটায় প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের ছাত্রী তুলি ও অর্পিতা নতুন কুঁড়ি প্রতিযোগিতায় ১ম ও ১৭ তম স্থান অধিকার করায় সংবর্ধনা প্রদান

খুলনা (বটিয়াঘাটা)  প্রতিনিধিঃ  রিপন রায়।
  • আপডেটের সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ সময় দেখুন

খুলনার বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজার সংলগ্ন রাজবাঁধে প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্রী তুলি মল্লিক নতুন কুঁড়ি -২০২৫ এ উচ্চাঙ্গ নৃত্য (খ-শাখা) প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান এবং একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী নতুন কুঁড়ি -২০২৫ এ আধুনিক গান (খ-শাখা) প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ১৭ স্থান অধিকার করায় বিদ্যালয়ের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে এক সংবর্ধনা প্রদান করা হয় । বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান । অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এম, ছায়েদুল রহমান । সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার রায় । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) পার্থ রায় মিঠু, অভিভাবক সদস্য মোঃ কবির সহ অভিভাবকবৃন্দ , শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD