সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

ত্রিশালে ফেসবুক ফাঁদে চিকিৎসককে আটকে চাঁদাবাজি: নারীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৭৪ সময় দেখুন

ত্রিশালে ফেসবুক ফাঁদে চিকিৎসককে আটকে চাঁদাবাজি: নারীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

ময়মনসিংহের ত্রিশালে ফেসবুক পরিচয়কে কেন্দ্র করে এক চিকিৎসককে কৌশলে ডেকে নিয়ে আটকে রেখে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও নগদ–বিকাশে মোট ৩ লাখ ২ হাজার ৫০০ টাকা আদায়ের অভিযোগে নারীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ৪ আসামিকে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটে ১৯ নভেম্বর বিকেলে। মামলার তথ্য অনুযায়ী, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএন্ডএফপিও ডা. শফিকুল ইসলামের সঙ্গে ‘জুই চৌধুরী’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে যোগাযোগ করে তানিয়া আক্তার নামে এক নারী। পরে তিনি চিকিৎসককে ত্রিশালে দেখা করতে বলেন। চিকিৎসক পৌঁছালে সিয়াম নামের এক যুবক তাকে পৌর এলাকার উজানপাড়ার একটি ভাড়া বাসায় নিয়ে যায়।

সেখানে প্রবেশের কিছুক্ষণ পর রবিউল মোল্লাসহ আরও কয়েকজন হঠাৎ কক্ষে ঢুকে চিকিৎসককে ঘিরে ফেলে। দুই নারীকে পাশে বসিয়ে তার বিব্রতকর ভিডিও ও ছবি তুলে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে হত্যা ও লাশ গুম করার হুমকিও দেওয়া হয়। নগদ ২২ হাজার ৫০০ টাকা নেওয়ার পর চিকিৎসককে মারধর করা হয় এবং পরে আত্মীয়দের মাধ্যমে বিভিন্ন বিকাশ নম্বরে আরও ২ লাখ ৮০ হাজার টাকা পাঠাতে বাধ্য করা হয়।

টাকা নেওয়ার পরও ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চিকিৎসককে ছেড়ে দেওয়া হয়। তিনি রাতেই ত্রিশাল থানায় বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বীররামপুর এলাকায় আমিরন বেগমের বাড়ি থেকে রবিউল, সোনালী, রাজনা ও আমিরনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫৬ হাজার ৮৫০ টাকা এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD