সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সুনামগঞ্জে বিএনপি থেকে বহিষ্কৃত তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৮২ সময় দেখুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত সুনামগঞ্জের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

চিঠি অনুযায়ী, মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য নুরুল হক আফিন্দী এবং তাহেরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল কাশেম দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে পূর্বে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কৃত ছিলেন।

তাদের দাখিল করা আবেদন পর্যালোচনার পর কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে। ২০ নভেম্বর ২০২৫ তারিখে কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা চিঠিতে জানানো হয়—বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

পত্রে আরও বলা হয়, ভবিষ্যতে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী করতে তারা সক্রিয় ভূমিকা রাখবেন—দল এমনটাই প্রত্যাশা করে।

রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এ পত্রের অনুলিপি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট ও সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সব পর্যায়ের নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে।

পুনর্বহাল বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আব্দুল আউয়াল মিছবাহ বলেন,দলের প্রতি আমার আস্থা, বিশ্বাস ও কমিটমেন্ট সবসময় ছিল। আমাকে পুনর্বহাল করায় কেন্দ্রীয় এবং জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। দল, দেশ ও মানবতার কল্যাণে আরও বেশি শক্তি নিয়ে কাজ করে যেতে চাই।

তাহেরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল কাশেম বলেন,দল আমাকে যে সম্মান দিয়েছে এবং পুনর্বহালের মাধ্যমে যে আস্থা রেখেছে, তার জন্য আমি কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলীয় শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী করতে আগের চেয়েও বেশি নিষ্ঠা ও দায়িত্ব নিয়ে কাজ করব। বিএনপির আদর্শ বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিবেদিত থেকে ভূমিকা রাখতে চাই

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD