সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

মুক্তাগাছায় অবৈধ ইটভাটা উচ্ছেদ—মোবাইল কোর্টের অভিযানে ভাটা গুড়িয়ে কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১১ সময় দেখুন

অদ্য ২০ নভেম্বর ২০২৫ খ্রি., পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন, মুক্তাগাছার যৌথ উদ্যোগে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সাবানিয়া মোড়, কাঠবাওলা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লুবনা আহমেদ লুনা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিধান অনুযায়ী ভাটা স্থাপনের অনিয়ম শনাক্ত করে মোবাইল কোর্ট তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনের ধারা ৫(২) ও ৮(৩) লঙ্ঘন করে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনার কারণে মেসার্স মদিনা ব্রিকস নামক ইটভাটার চিমনি ও দেয়াল ভেঙে সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়। একইসঙ্গে ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নাজিয়া উদ্দিন ও পরিদর্শক মোঃ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সরকারি পরিচালক আল মাহমুদ উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট অভিযান সফল করতে মুক্তাগাছা উপজেলার পুলিশ, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ সেনাবাহিনী সহায়তা প্রদান করে।

জনস্বার্থে পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD