সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

মাগুরার শ্রীপুর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর স্বর্ণের চেইন ও টাকা নিয়ে গেছে তিন ছিনতাইকারী।

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯২ সময় দেখুন

মাগুরার শ্রীপুর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর স্বর্ণের চেইন ও টাকা নিয়ে গেছে তিন ছিনতাইকারী।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে ব্র্যাক টিকারবিলা শাখার নারী কর্মী মোটরসাইকেলে করে শ্রীপুরের লাঙ্গলবাঁধ বাজার থেকে আমলসার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোদলা নামক স্থানে ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে গলার স্বর্ণের চেইন ও ব্যাগ চেষ্টা করে। এ সময় ওই নারীর ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী ওই নারী রিনা রায় বলেন, নির্জন রাস্তায় আমাকে একা পেয়ে তিন ছিনতাইকারী আমার ব্যাগ ও স্বর্ণ-গয়না নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার জন্য আমিও তাদের একজনকে ঘুষি মারি। ভেবেছি মরে তো যাবই, তাই আমিও নিজেকে আত্মরক্ষার জন্য শেষ চেষ্টা করেছি। তাদের সঙ্গে লড়াই করেছি। ধস্তাধস্তির একপর্যায়ে একজনের হাত থেকে পিস্তলটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। আমার চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা আমাকে উদ্ধার করেন
তিনি আরও বলেন, ছিনতাইকারীরা আমার গলার স্বর্ণের চেইন ও টাকার ব্যাগটি নিয়ে গেছে। ব্যাগে ১৫/ ১৬ হাজার টাকা ছিল। ঘটনার পর এলাকাবাসী ছিনতাইকারীদের ফেলে যাওয়া অস্ত্র জব্দ করতে পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি জব্দ করেছে। তবে অস্ত্রটি আসল নাকি নকল এ ব্যাপারে পরীক্ষা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জন্য অভিযান চলছে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD