সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান পলিথিন জব্দ  ৫০ হাজার টাকা জরিমানা

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
  • আপডেটের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬২ সময় দেখুন

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান
পলিথিন জব্দ  ৫০ হাজার টাকা জরিমানা

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান
পলিথিন জব্দ  ৫০ হাজার টাকা জরিমানা। নড়াইলে ফের সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ ও ব্যবহার অনুপযোগী করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ব্যবসায়ী কে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে নড়াইল সদরের বুড়িখালী, চৌগাছা এলাকায়  ইমরান হোসেনের গোডাউনে প্রায় সাড়ে ৪ লাখ টাকার পলিথিন জব্দ করে নড়াইল সেনাবাহিনী ক্যাম্প। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে জানান,
সূত্রে জানা গেছে  দীর্ঘ দিন ধরে নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে মজুদ করে খুচরা বাজারে সরবরাহ করে আসছিলো ইমরান হোসেন। সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নিজেই নিষিদ্ধ পলিথিন ব্যবসার কথা স্বীকার করেন। এসময় তালাবদ্ধ ঘর খুলে প্রবেশ করতেই মেলে দুই ঘর ভর্তি বিভিন্ন আকৃতির বস্তা ভর্তি ২৫ শো কেজির বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনাস্থলে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি নিষিদ্ধ পলিথিন ব্যবহার অনুপযোগী করে পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন ভ্রাম্যমাণ আদালত।
মো.বদিউজ্জামান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,জানান নড়াইল জেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD