সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার: ১০ম গ্রেড বাস্তবায়নে বিলম্ব হলে দেশজুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
  • আপডেটের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮৪ সময় দেখুন

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার: ১০ম গ্রেড বাস্তবায়নে বিলম্ব হলে দেশজুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়নে বিলম্ব হলে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ)।

১৯ নভেম্বর বুধবার সকালে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড়া প্রেসক্লাবের সামনে এমটিএফ-এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন এমটিএফ ময়মনসিংহ শাখার সভাপতি শাকিল রানা, এবং সঞ্চালনা করেন মো. শাহজাহান কবির।

মানববন্ধনে বক্তারা বলেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টরা মাঠে থেকে তাদের মৌলিক অধিকার আদায়ের সংগ্রাম করে যাচ্ছেন। করোনা মহামারী, প্রতিবছর ডেংগু, নিপাহ ভাইরাসসহ নানা সংকটময় মুহূর্তে জনগণের জীবন রক্ষায় তারা ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। তবুও আজ পর্যন্ত তারা ন্যায্য ১০ম গ্রেড থেকে বঞ্চিত, যা তারা বৈষম্যমূলক হিসেবে উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এমটিএফ-এর সহ-সভাপতি ওবায়দুদ আহমেদ বাচ্চু, উপদেষ্টা ডা. মো. তরিকুল হাসান, অধ্যাপক শফিকুল ইসলাম, এমটিএফ ময়মনসিংহ শাখার সিনিয়র সহ-সভাপতি শাহজাহান কবির, আইএইচটির সভাপতি রবিউল হাসান রবিনসহ সাধারণ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বক্তারা দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন— অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে তারা দেশজুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD