সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

ধানের শীষকে বিজয়ী করলে হাওরাঞ্চলে উন্নয়ন হবে -আনিসুল হক

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
  • আপডেটের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮৪ সময় দেখুন

ধানের শীষকে বিজয়ী করলে হাওরাঞ্চলে উন্নয়ন হবে -আনিসুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৪ সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জননেতা আলহাজ্ব আনিসুল হকের পথসভা অনুষ্টিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের  শান্তিপুর বাজারে বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্টিত হয়। আগামী রাষ্ট্রগঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ঘোষিত জাতির মুক্তির সনদ ৩১ দফা বাস্তবায়নে সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হকের পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হক। তিনি বলেন, ধানের শীষকে বিজয়ী করলে হাওরাঞ্চলে উন্নয়ন হবে। রাস্তা,ঘাট, স্কুল, কলেজ সহ অবকাঠামো উন্নয়ন, এছাড়া খাল খনন কর্মসূচী কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।
এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##

সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ১৯/১১/২৫

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD