সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

লালপুরে নারী প্রলোভনের ফাঁদে ফেলে চাঁদা আদায়— প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার!

আবু তালেব লালপুর (নাটোর) প্রতিনিধি :
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০৫ সময় দেখুন

লালপুরে নারী প্রলোভনের ফাঁদে ফেলে চাঁদা আদায়— প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার!

নাটোরের লালপুর থানার গোপালপুর পৌরসভাধীন গোপালপুর বাজার এলাকায় প্রতিতা পরিচয়ে নারী প্রলোভনের ফাঁদ পেতে চাঁদা আদায় করছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। দীর্ঘদিন ধরেই তারা এই কৌশলে বিভিন্ন লোককে আটকে রেখে নগদ অর্থ হাতিয়ে আসছিল।

১৬ নভেম্বর সকাল প্রায় ১০টার দিকে একই পদ্ধতিতে তারা গোপালপুরের কাঠ ব্যবসায়ী মো. হাবিবুর রহমানকে ফাঁদে ফেলে জোরপূর্বক চাঁদা আদায় করে এবং তার মোটরসাইকেল জিম্মি করে রাখে।

ঘটনা জানাজানি হলে লালপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত গোপালপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় প্রতারক চক্রের মূল হোতা মো. ওয়াহেদ আলী ওরফে সেন্টু (৩১) ও তার সহযোগী মো. মাহমুদ হোসেন শাকিল ওরফে মাবুদ (৩৮)– দুজনকে আটক করা হয়। তবে চক্রের অন্যান্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তাদের হেফাজত থেকে ভুক্তভোগী হাবিবুর রহমানের মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। আটক দু’জনসহ পলাতকদের বিরুদ্ধে লালপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “লালপুর এলাকায় বিভিন্ন ধরনের প্রতারণা ও চাঁদাবাজি চক্র সক্রিয় রয়েছে। এসব প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে পুলিশি অভিযান আরও কঠোর করা হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD