সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে নিহত-১, গ্রেফতার-১.

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি.
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে নিহত-১, গ্রেফতার-১.

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের জামতলী এলাকায় ওয়ারিশান জমি নিয়ে হরমুজ আলীর সঙ্গে তার মৃত ভাই হবিবরের ছেলে সায়েদ আলী, সাহার আলী, শাহাদাতসহ অপরাপর অংশশীদার গনের দীর্ঘদিন হতে বিবাদ চলে আসছে।

১২ নভেম্বর বুধবার সকালে বিবাদমান জমির ধান কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষে সংঘর্ষ বাধে, এতে সমবায় অফিসের কর্মচারী হুরমুছ আলীর পুত্র জয়নাল আবেদীন (৩৫) আঘাত প্রাপ্ত হয়।

চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার জানান হাসপাতালে আনার পুর্বেই তিনি মারা গেছেন।

সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও সুরহাল রেকর্ড করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছেন। তার শরীরে কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহতের বাবা হুরমুজ আলী বাদী হয়ে অভিযুক্ত সায়েদ আলীসহ অন্যান্যদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় ১০(১১)২৫ নম্বর একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এজাহার নামীয় শাহাদাত কে পুলিশ গ্রেফতার করেছে।
ঘটনার পর হতে পলাতক থাকার কারনে অন্যান্য অভিযুক্তদের সাক্ষাৎকার নেয়া সম্ভব হয় নাই।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন একজনকে গ্রেফতার করা হয়েছে অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD