সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রার্থী পরিবর্তনের দাবিতে দিনাজপুর-১ আসনে বিএনপির সংবাদ সম্মেলন।

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি.
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৮৬ সময় দেখুন

প্রার্থী পরিবর্তনের দাবিতে দিনাজপুর-১ আসনে বিএনপির সংবাদ সম্মেলন।

গতকাল ১৭ নভেম্বর সোমবার বিকেলে দিনাজপুর-১ (বীরগঞ্জ কাহারোল) আসনে বিএনপি ঘোষিত দলীয় প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু”র মনোনয়ন পরিবর্তন করে জনপ্রিয়, গ্রহনযোগ্য, ত্যাগী ও মাঠের নেতা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, ধানের শীষ মার্কার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাকির হোসেন ধলু কে মনোনয়ন দেয়ার দাবিতে বীরগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বঞ্চিত প্রকৃত বিএনপি’র নেতৃবৃন্দ।

যুবদলের আহ্বায়ক আসাদুল ইসলাম দুলালের নেতৃত্বে ২ উপজেলার ১৭ ইউনিয়ন এবং ১ টি পৌরসভার তৃনমুল বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদল, তাঁতীদল, মহিলাদকসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী প্রেসক্লাব মাঠে সমবেত হয়ে মনোনয়ন বাতিলের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নিয়ে প্রতিবাদ করতে থাকেন।

তারা দল ঘোষিত মনোনয়ন প্রাপ্ত বসন্তের কোকিল, উদাসিন ব্যক্তিত্ব, যিনি সপরিবারে এবং ব্যবসার কাজে বছরের সিংহভাগ দিন বিদেশের মাটিতে অবস্থান করেন, এলাকার জনগন তো দূরের কথা, দল ও দলের নেতাকর্মীদের খোজখবর রাখেন না, ভালভাবে চিনেন না, এ ধরনের নেতাকে দল মনোনিত করায় সবাই হতাশ।

নেতৃবৃন্দ মনে করেন দিনাজপুর-১ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে মাঠের প্রাণপ্রিয় ত্যাগী নেতা সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু’র কোন বিকল্প নাই।

যিনি এলাকার মাটি ও মানুষের সাথে নিজেকে বিলিয়ে দিয় দীর্ঘদিন থেকে বিএবপির সমুহ বিজয় নিশ্চিত করেছেন।

কিন্তু দলীয় হাইকমান্ডের এমন ভুল সিদ্ধান্ত সম্ভমনাময় বিজয় কে পরাজিত করবে তাতে সন্দেহ নাই।

তাই এখনো সময় আছে সিদ্ধান্ত পরিবর্তন করে এলাকার সর্বজন স্বীকৃত গ্রহনযোগ্য জননেতা আলহাজ্ব জাকির হোসেন ধলু কে মনোনয়ন দেয়া হউক।

সংবাদ সম্মেলন পুর্ব বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এবং সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি পৌর কমিটি মেহেদী হাসান, সুজালপুর ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেনসহ শত নেতাকর্মী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD