সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি কর্ম সংস্থান করা হবে- আনিসুল হক

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি কর্ম সংস্থান করা হবে- আনিসুল হক

আগামী রাষ্ট্রগঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ঘোষিত জাতির মুক্তির সনদ ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠকে আনিসুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন করা হবে, হাওর উন্নয়ন বোর্ড গঠন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৪ সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জননেতা আলহাজ্ব আনিসুল হকের উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা বাজারে উঠান বৈঠক অনুষ্টিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হকের উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির নেতা শাহেবুর আলম। বিএনপির নেতা এনামুল হক গনির সঞ্চালনা। প্রদান অতিথি বিএনপির মনোনীত প্রার্থী জননেতা আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত, ১ম যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ন আহবায়ক আবুল বাশার, যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মোশাহিদ তালুকদার, বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি ইনামুল তালুকদার ও শিশু নেতা আবিদ হাসান আতিক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##

সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ১৭/১১/২৫

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD