সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বটিয়াঘাটার জলমা ইউনিয়নের শহররক্ষা বেড়িবাঁধ হুমকির মুখে । যেকোনো মুহূর্তে ভেঙ্গে গিয়ে প্লাবিত হতে পারে খুলনা শহরের প্রধান প্রধান স্থাপনা ।

খুলনা ( বটিয়াঘাটা ) প্রতিনিধি ঃরিপন রায়।
  • আপডেটের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১০ সময় দেখুন

বটিয়াঘাটার জলমা ইউনিয়নের শহররক্ষা বেড়িবাঁধ হুমকির মুখে । যেকোনো মুহূর্তে ভেঙ্গে গিয়ে প্লাবিত হতে পারে খুলনা শহরের প্রধান প্রধান স্থাপনা ।

বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের শহররক্ষা বেড়িবাঁধ হুমকির মুখে । যে কোন মুহুর্তে ভেঙ্গে প্লাবিত হতে পারে জলমা সহ খুলনা মহানগরীর বড় বড় গুরুত্বপূর্ণ স্থাপনা ।

এলাকাবাসী ও সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কচুবুনিয়া মহাশ্মশান‌ ও ৯ নং ওয়ার্ডের তেঁতুলতলার সংযোগ স্থলে শহররক্ষা বেড়িবাঁধে হঠাৎ করে গতকাল শনিবার সকালে ভাঙ্গন দেখা দেয় ,যা বিকেল হতে না হতেই আরো মারাক্তক ধারন করে পিচের রাস্তা ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে । রাস্তার পাশে পল্লী বিদ্যুৎ সমিতির হাইভোল্টেজের বিদ্যুৎ এর পিলার ও বিদ্যুৎ সংযোগ রয়েছে ঝুঁকির মুখে ।

খবর পেয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন। অপরদিকে শহররক্ষা বেড়িবাঁধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না আজ রাতেই বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে জলমা ইউনিয়নের বড় বড় জণগুরুত্বপূর্ণ স্থাপনা সহ শহরের প্রধান প্রধান কার্যালয় গুলো পানির নিচে তলিয়ে যেতে পারে বলে আশংকা করছেন এলাকার সচেতন মহল। উল্লেখ্য স্থানীয় নদী ভাঙ্গন উপকূলীয় এলাকাবাসী জানায়, একটি স্বার্থান্বেষী মহল কিছু রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙ্গিয়ে উক্ত স্থান থেকে রাতের আধারে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ভাঙ্গন লাগার মূল কারণ হিসেবে দায়ী করেছেন ।

অপরদিকে শহররক্ষা বেড়িবাঁধের উক্ত স্থানে পানি উন্নয়ন বোর্ড হোয়াট ওয়াশ হিসেবে বিল ভাউচারের জন্য সামান্য কাজ করলেও বাস্তবে সব সময় ঝুঁকি থেকেই গেছে । এব্যাপারে, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানকে অবগত করলে তিনি এ প্রতিবেদককে বলেন, আমি পল্লী বিদ্যুৎ সমিতিকে বিদ্যুতের বিষয়ে অবগত করেছি এবং সমস্যা সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছি বলেও জানান ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD