সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

কমলগঞ্জে ফারুক উদ্দিন আহমেদ স্মরণে শোকসভা অনুষ্ঠিত

আবদাল মিয়া মৌলভীবাজার প্রতিনিধি,
  • আপডেটের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২৪ সময় দেখুন

কমলগঞ্জে ফারুক উদ্দিন আহমেদ স্মরণে শোকসভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ১৩৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক, বাংলাদেশ ব্যাংকার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা সদ্য প্রয়াত ফারুক উদ্দিন আহমেদ এর বর্ণাঢ্য কর্মজীবনের উপর এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও গৌরবোজ্জ্বল ১৩৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য তাজউদ্দীন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় মরহুম/প্রয়াত প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী, অফিস স্টাফ, স্কুলের উন্নয়ন সাথে জড়িত মরহুম সকল ব্যক্তিবর্গের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

গৌরবোজ্জ্বল ১৩৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব রাসেল হাসান বখত এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী যোগেশ্বর চ্যাঠার্জী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ। প্রধান বক্তা ছিলেন উদযাপন কমিটি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক (ভারপ্রাপ্ত) কাওছার শোকরানা (পান্না)।

নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান এর পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী সীমান্ত সিংহ এর গীতাপাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রয়াত আহ্বায়ক মরহুম ফারুক উদ্দিন আহমেদ বর্ণাঢ্য কর্ম ও জীবন বৃত্তান্ত নিয়ে লেখা প্রবন্ধ পাঠ করেন উদযাপন কমিটি’র সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আব্দুল হাকীম তাহমী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব-১ অধ্যাপক সেলিম চৌধুরী, সিনিয়র শিক্ষক বাবু কৃষ্ণ কুমার সিংহ, প্রয়াত আহ্বায়ক মরহুম ফারুক উদ্দিন আহমদ এর ভাতৃষ্পুত্র মহসিন আফরোজ চৌধুরী প্রমুখ। এসময় বর্তমান এবং প্রাক্তন উপস্থিত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বক্তারা রি-ইউনিয়ন প্রোগ্রামের উদ্দেশ্য নিয়ে উপস্থিত সদস্যদের মধ্যে গঠনমূলক আলোচনা করেন। পরে কমলগঞ্জ মডেল মসজিদের পেশ ইমাম মুফতি আরশাদ আহমেদ ফারুকীর বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD