সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলায় ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৮৮ সময় দেখুন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলায়
৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নওগাঁ জেলা শাখার আয়োজনে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে হৈচৈ পার্ক নওগাঁ সদর খলিসা কুড়িতে। উক্ত অনুষ্ঠানে ১১ উপজেলার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএমইউজে’র সভাপতি মোঃ খোরশেদ আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি, মোঃ আবুবক্কর সিদ্দিক নান্নু, সাঃ সম্পাদক আলহাজ্ব, মামুনুর রহমান রিপন, জেলা যুব দলের আহবায়ক মোঃ সফিউল আজম টুটুল, প্রঃ ড,মতিউর রহমান, সভা পরিচালনা করেন নওগাঁ জেলা বিএমইউজে সাঃ সম্পাদক মোঃ নাদিম হোসেন।

শনিবার (১৫ নভেম্বর) ২০২৫ তারিখে দূপুরে নওগাঁর ঐতিহ্যবাহি ভ্রমণ স্পট হৈ চৈ পার্কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) নওগাঁ জেলা শাখার উদ্যোগে ও জেলার ১১টি উপজেলা শাখার সাংবাদিকদের নিয়ে উক্ত ব্যাৎসরিক সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত বক্তরা সাংবাদিকদের উদ্দেশে বলেন, পেশাদারিত্বের মান বজায় রেখে সম্মান মর্যাদা অধিকার রক্ষায় বিএমইউজে কাজ করছে। সাংবাদিকরা জাতির বিবেগ, আপনারা বিভিন্ন গ্রাম পর্যায়ে নিউজ সংগ্রহ করতে গিয়ে কোন ঝামেলায় পরলে আমাদের ফোন দিবেন, আমরা আপনাদের সব সময় পাশে থাকবো। কোন ভয় ভীতির কাছে মাথা নত না করে, সঠিক তথ্য জাতির কাছে তুলে ধরার আহবান জানান।

বক্তারা বলেন বর্তমান কিছু সাংবাদিক হয়েছে, যার না আছে তেমন শিক্ষা, না আছে তাদের কোন ট্রেনিং, যার ফলে পেশাগত দ্বায়িত্ব পালনে বাঁধার সন্মখীন হচ্ছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষে আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করা আশু জরুরি। আলোচনা শেষে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD