সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

কালিয়াকৈরে ইতিহাস পরিবহনের পার্কিং স্থানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

রিপোর্টার নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬৪ সময় দেখুন

কালিয়াকৈরে ইতিহাস পরিবহনের পার্কিং স্থানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়া জোড়া এলাকায় সড়কের পাশে পার্কিং করা একটি ইতিহাস পরিবহনের অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এঘটনা ঘটেছে বলে জানিয়েছেন থানা পুলিশ। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান পুলিশ।

মালিক পক্ষ ও পাহারাদার জানান, উপজেলার খাড়াজোড়া এলাকায় সমাহার কারখানার সামনে ইতিহাস পরিবহন কাউন্টারের পাশে গাড়িটির মেরামত করার জন্য রাখা হয়।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে হঠাৎ করে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় ওই পাহারাদার চিৎকার করলে দুটি মোটরসাইকেল যুগে চার জন লোক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন ছুটে আসে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছিয়ে আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গাড়ির বিভিন্ন অংশ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তিন থেকে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই গাড়ির মালিক টুটুল।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান জানান, গাড়িতে আগুন দিয়েছে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। ততক্ষণে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

তারিখঃ১৪/১১/২০২৫ ইং

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD