বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

নাসিরনগরে জমি নিয়ে সংঘর্ষে ৯০ বছরের বৃদ্ধ নিহত

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৬০ সময় দেখুন

নাসিরনগরে জমি নিয়ে সংঘর্ষে ৯০ বছরের বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুকুমার দেব (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত ৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরপুর গ্রামের সুকুমার দেব ও রবীন্দ্র দেবের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে রবীন্দ্র দেবের পক্ষের কয়েকজন লোহার রড, পাইপ, দা ও লাঠিসহ প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে সুকুমার দেবসহ ছয়জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর আহত সুকুমার দেবকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আহতদের মধ্যে দুজনের মাথায় গুরুতর আঘাত লেগে হাড় ভেঙেছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। হামলার সময় এক নারীর গলা থেকে দুই ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
নিহতের ছেলে অশোক দেব বলেন, “ওরা অনেক দিন ধরে আমাদের জমি দখলের চেষ্টা করছিল। শেষ পর্যন্ত বাবাকেও তারা মেরে ফেলল।”
ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায় এবং বাদীপক্ষকে মামলা না করার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদ আহমেদ জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD