সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন আসাদ খোকন

নিহারেন্দু চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯৬ সময় দেখুন

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন আসাদ খোকন

ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য আসাদুজ্জামান খোকন।
সোমবার (১০ নভেম্বর) ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র নেন।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি ও তাসনীম জারা। তারা আসাদুজ্জামান খোকনের হাতে মনোনয়ন ফরম তুলে দেন। এসময় নাসিরনগর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

মনোনয়ন নেওয়ার পর আসাদুজ্জমান খোকন বলেন, ‘নাসিরনগরের উন্নয়ন ও তরুণ সমাজকে রাজনীতির ইতিবাচক ধারায় যুক্ত করার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD