সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

মোহনগঞ্জে মাদকসহ আটক- ২

রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা) সংবাদদাতা :
  • আপডেটের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮৯ সময় দেখুন

নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার স্টেশন রোডে সিএনজি স্ট্যান্ড থেকে দুইজন মাদক কারবারীকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। আটকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাদবপুর থানার বেংগাটিলা গ্রামের সম্রাট সাঁওতালের ছেলে অন্তু সাঁওতাল (২৫) এবং রসুলপুর গ্রামের মোঃ রহিম মিয়া ছেলে মোঃ আব্দুল করিম (১৮)।

বুধবার ওই দুইজনকে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রবিউল আওয়ালসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ওই দুই মাদক কারবারীকে আটক করে। এসময় অন্তু সাঁওতাল ও মোঃ আব্দুল করিম যাত্রী বেশে মোহনগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে ওই গাঁজা ময়মনসিংহে নিয়ে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। তখন দুটি ব্যাগে ১২ কেজি গাঁজা উদ্ধার করে মোহনগঞ্জ থানা পুলিশ।

যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা। এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, মাদক আইনে অন্তু সাঁওতাল ও মোঃ আব্দুল করিম নামে মামলা রুজু করে নেত্রকোণা কোর্টে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD