সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

ধানের শীষের বিজয়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে- আনিসুল হক

সাইফ উল্লাহ, স্টাফ রিপোটার ::
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন

ধানের শীষের বিজয়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে- আনিসুল হক

ধানের শীষের বিজয়ের মাধ্যমে নির্বাচনী এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক তাহিরপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, জননেতা আনিসুল হক। বৃহস্পতিবার বিকালে নিজ নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল পরবর্তি পথসভায় যোগ দিয়ে নেতাকর্মীর উদ্দেশ্য তিনি বলেন, ধানের শীষ হচ্ছে এদেশে সাধারণ মানুষের প্রতীক। দেশের সর্বস্তরের মানুষ ধানের শীষকে সমর্থন করে। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আহ্বান জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, বিজয়ী হলে সকল ধর্মের লোকদের সমঅধিকার নিশ্চিত করা হবে। সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড শক্ত হাতে ধমন করা হবে। সকল ধরনের নেতিবাচক কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপির মনোনয়ন পাওয়ার পর দুপুরে প্রথমবার নির্বাচনী এলাকায় যান আনিসুল হক। এসময় কয়েক হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD