সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

লালপুরে সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী পুতুলের মতবিনিময়

আবু তালেব, লালপুর ( নাটোর) প্রতিনিধি :
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৭৯ সময় দেখুন

লালপুরে সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী পুতুলের মতবিনিময়

নাটোরের লালপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা ফারজানা শারমিন পুতুল।

বুধবার (৫ নভেম্বর) রাতে উপজেলার গৌরীপুর এলাকার তার নিজ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ফারজানা শারমিন পুতুল বলেন, আমি আমার বাবার দেখানো পথেই রাজনীতি করতে চাই, বাবার মত আমিও কখনো অন্যায়ের সাথে আপোষ করব না। আমি প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সবার কাছে দোয়া চাইবো ধানের শীষের জন্য।

মতবিনিময় কালে পুতুল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, আমি ধানের শীষের প্রার্থী আমাকে জিততে হলে সাংবাদিকদের সহযোগিতা সর্বোচ্চ দরকার এবং সাংবাদিকদের দোয়া নিয়েই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সর্বোচ্চ ভোটের মাধ্যমে এই আসনটি উপহার দিতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন, ফারজানা শারমিন পুতুলের বড় বোন জামাই নাজমুল হাসান সুমন, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, বিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, ইশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হামিদুর রহমান বাবু প্রমূখ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD