সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

নাগরপুরে হত্যার ৬ মাস পর লাশ উত্তোলন

নাগরপুর, টাঙ্গাইল সংবাদদাতাঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ সময় দেখুন

জমি নিয়ে চাচাতো ভাইদের মধ্যে বিরোধের জেরে, নাগরপুর উপজেলা বিএনপি নেতা বাদশা তার চাচাতো ভাই জব্বার কে পিটিয়ে হত্যা করার অভিযোগে মামলা হওয়ার প্রায় ৬ মাস পর ৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে, আদালতের নির্দেশে কবর থেকে জব্বার মিয়ার লাশ উত্তোলন করা হয়েছে।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে চাচাতো ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধের জেরে উপজেলার মৃত চাঁন মিয়ার ছেলে জব্বার (৬৫) কে পিটিয়ে হত্যা করার অভিযোগ চাচাতো ভাইদের বিরুদ্ধে মামলা হয়েছে।

মৃত জব্বার মিয়ার ছেলর বৌ পলি জানান,আমার শশুরের লাশ ময়নাতদন্তের রিপোর্ট আমাদের মনপুত হয়নি, তাই আমরা পুনরায় তদন্তের জন্য আবেদন করে আজকে ৬মাস পর লাশ তুলেছেন।সঠিক তদন্তের মাধ্যমে আসামিদের ফাঁসি চাই।

এলাকাবাসী কাছ থেকে জানা যায়, দাদার ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ করে আসছিল বাদশা গং। ওয়ারিশ অনুযায়ী নিহত জব্বার মিয়া ৬ শতাংশ জমির মালিক ছিলো। আর এই জমি নিয়েই চাচাতো ভাই উপজেলা বিএনপির নেতা বাদশা দলীয় প্রভাব খাটিয়ে জবরদখল করতে গিয়ে পিটিয়ে হত্যা করে জব্বারকে। এছাড়াও ৫ পাঁচজনকে মারাত্মকভাবে আহত করেছে বলে জানায় ভুক্তভোগী পরিবারটি।

১৯ মে সোমবার সকাল ৬ টার সময় গোষ্টীগত চাচাতো ভাই খালেক, বাদশা, ছানোয়ারদের সাথে জায়গা-জমি নিয়ে মারামারিতে মারাত্মক ভাবে আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হয় জব্বার।

সুদামপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (৫০) নাগরপুর উপজেলা বিএনপি’র তাঁতী/মৎসজীবী/ উপজাতি বিষয়ক সম্পাদক।

এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর থানা পুলিশ সদস্য, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপ ভৌমিক বলেন, নাগরপুর থানা পুলিশ ও আমরা আদালতের নির্দেশে পুনঃ তদন্তের স্বার্থে জব্বার মিয়ার লাশ উত্তোলন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD