সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপন এর লক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮৮ সময় দেখুন

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপন এর লক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা

জগন্নাথপুরে মরমি কবি রাধারমণ দত্তের ১১০ তম প্রয়াণ দিবস উদযাপন এর লক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপ-মহাদেশ তথা বিশ্বের প্রখ্যাত বাউল সাধক সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রাম নিবাসী ধামাইল গানের জনক মরমী লোককবি রাধারমণ দত্তের ১১০ তম প্রয়াণ দিবস উদযাপন এর লক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন এর আয়োজনে ৬ নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ এর সুযোগ্য জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা দায়রাজজ আদালত এর পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন , সুনামগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল , সুনামগঞ্জ জেলা সংস্কৃতি কর্মকর্তা হাফিজ মজুমদার, পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গীতিকার মোঃ আছকির আলী, জগন্নাথপুর পৌর সভার প্রকৌশলী স্বতীশ চন্দ্র গোস্বামী,জগন্নাথপুর উপজেলা গীতিকার সংসদ এর সাবেক সহ-সভাপতি গীতিকার সানুর আলী, বিশিষ্ট সমাজ সেবক জিলু মিয়া, লোক কবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র জগন্নাথপুর এর আহবায়ক কমিটির সদস্য সচিব ও স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সৈয়দ নূর, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, শিক্ষিকা সালেহা পারভীন, জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক ইন্দ্রজিৎ, বাসস জেলা প্রতিনিধি আমিনুল হক , সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, আমিনুর রহমান জিলু, আমিনুল হক শিপন, শাহ ফুজায়েল আহমদ, তৈয়বুর রহমান, তরুণ সমাজ সেবক আনোয়ার হোসেন আনু, লায়েক মিয়া, ছেরাগ আলী, বাউল মোঃ বাবুল মিয়া, সাজিদ মিয়া ও জুবায়ের আহমদ লেবু প্রমূখ।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি নভেম্বর মাসের ৯ নভেম্বর হতে ১০ নভেম্বর পর্যন্ত দুইদিন ব্যাপী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে মরমি লোককবি রাধারমণ দত্তের ১১০ তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD