বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

বীরগঞ্জে খুচরা সার বিক্রেতাদের অধিকার আদায়ে সাধারণ সভা অনুষ্ঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেটের সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ সময় দেখুন

দিনাজপুরের বীরগঞ্জে খুচরা সার বিক্রেতাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বীরগঞ্জ শালবন মিলনায়তনে দিনাজপুর জেলা ক্ষুদ্র সার ব্যবসায়ী গ্রুপের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা খুচরা সার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নূর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দিনাজপুর চেম্বার অব কমার্সের পক্ষ থেকে খুচরা সার ব্যবসায়ীদের যেকোনো ন্যায্য দাবিতে সার্বিক সহযোগিতা করা হবে। আপনারা বৈধভাবে ব্যবসা পরিচালনা করুন, আমরা পাশে আছি।

সভায় বক্তারা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক যদি ঠিকভাবে সার না পায়, তাহলে ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটবে। অথচ আমরা সামান্য লাভে সার বিক্রি করি, তবুও আমাদের কালোবাজারি বলা হয়—যা অত্যন্ত অন্যায়। আমাদের ন্যায্য দাবি আদায়ে প্রয়োজনে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।

সভাপতি মোঃ নূর আলম বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে খুচরা সার ব্যবসায়ীদের অধিকার আদায়ের আন্দোলন গড়ে তুলবো। প্রয়োজনে বিষয়টি প্রধান উপদেষ্টার কাছেও তুলে ধরা হবে। আমরা সরাসরি কৃষকদের সঙ্গে কাজ করি এবং প্রায় ৮০ শতাংশ কৃষকের ফসল উৎপাদনে খুচরা ব্যবসায়ীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিষয়টি নিয়ে জেলা ও উপজেলা কৃষি অফিসারদের সঙ্গেও আলোচনা করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাবিবুর রহমান, আব্দুল খালেক, শফিকুল ইসলাম, মোঃ মহবুলসহ অনেকে।
সভায় বীরগঞ্জ উপজেলার সকল খুচরা সার বিক্রেতা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD