বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত

মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভুরুঙ্গামারী
  • আপডেটের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০৫ সময় দেখুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট থেকে ভুরুঙ্গামারীগামী একটি ড্রাম ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ফুটানি বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম আশিফ (২০), পিতা শহিদুল ইসলাম ও মাতা আয়শা বেগম। তিনি ভূরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা গ্রামের পাইকের ছড়া এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশিফ সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির সোনাহাটগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হিয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD