বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

সীমান্তে বিজিবির অভিযান: প্রায় অর্ধ কোটি টাকার মাদক ও চোরাচালানের পণ্য জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি ॥
  • আপডেটের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১৬ সময় দেখুন

সীমান্তে বিজিবির অভিযান: প্রায় অর্ধ কোটি টাকার মাদক ও চোরাচালানের পণ্য জব্দ

ময়মনসিংহের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় মদ ও চোরাচালানের বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান, পিপিএম।

সূত্র জানায়, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকা এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আউলাদের মোড় সীমান্ত পথে অভিনব কৌশলে ভারতীয় মদ, জিলেট ব্লেড ও প্রসাধনী সামগ্রী পাচারের চেষ্টা করছিল একটি চোরাকারবারি চক্র।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে ১টি ব্যাটারি চালিত ইজিবাইক, ১টি টয়োটা প্রাইভেটকারসহ ৪৩৯ বোতল ভারতীয় মদ, ৮৬ হাজার ৪০০ পিস জিলেট ব্লেড এবং ৭৫ পিস পন্ডস বিউটি ক্রিম জব্দ করে।

জব্দকৃত মদ ও পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৫ হাজার ৫০০ টাকা বলে জানা গেছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন,

“বিজিবি মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।


অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD