বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

টেকনাফের বাহার ছড়া ইউনিয়নে রাতের আঁধারে মানবপাচারের চেষ্টায় বিপর্যয়,

কক্সবাজার প্রতিনিধি আমিন
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১১১ সময় দেখুন

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উপকূলে রাতে গোপন অভিযানে মানবপাচারকারীদের কবল থেকে ২৯ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় পাচারকারী চক্রের তিন সদস্যকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

বিজিবির সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতের আঁধারে টেকনাফগামী সড়কের পাশের সৈকত এলাকায় মিয়ানমার হয়ে বিদেশে পাচারের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র স্থানীয়ভাবে লোকজন জড়ো করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টিম সেখানে অভিযান চালিয়ে ২৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করে এবং পাচারকারীদের তিন সদস্যকে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত পাচারকারীরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার উপকূল ব্যবহার করে অবৈধভাবে বিদেশে মানুষ পাচারের সাথে জড়িত। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, রাতের আঁধারে মেরিন ড্রাইভের নির্জন সৈকতপাড়ে এমন পাচারচক্র প্রায়ই সক্রিয় হয়ে ওঠে। তবে বিজিবির এই অভিযান মানবপাচার রোধে সাহসী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD