বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

খুলনায় কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নাজিম সরদার খুলনা
  • আপডেটের সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০১ সময় দেখুন

গত ২১ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ৯.৩০ মিনিটে নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। অপরাধ পর্যালোচনা সভা সঞ্চালনা করেন ডেপুটি পুলিশ কমিশনার (অপারেশনস্)আব্দুল্লাহ-আল-মাসুম।

সভায় সেপ্টেম্বর ২০২৫ মাসের মাদক ও অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই, মানি লন্ডারিং এবং হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ সংক্রান্তে পর্যালোচনা করা হয়। একইসাথে নগরীর বিভিন্ন থানা এলাকার তালিকাভুক্ত, চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের সহযোগীদের অবস্থান সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়। খুলনা মহানগরীর সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণকে নির্দেশনা প্রদান করা হয়।

সভায় পুলিশ কমিশনার খুলনা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় সেপ্টেম্বর ২০২৫ মাসে সন্তোষজনক ভূমিকা রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করেন। তিনি ফৌজদারি অপরাধ সংঘটন ও অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহত করতে তথ্য-প্রযুক্তির নতুন নতুন কৌশল ব্যবহার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেন।

অপরাধ সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD