বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

ময়মনসিংহে মোবাইল চুরির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উন্মোচন, তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:
  • আপডেটের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২১ সময় দেখুন

ময়মনসিংহ শহরের অলকা নদী বাংলা মার্কেটে সংঘটিত একটি চাঞ্চল্যকর মোবাইল চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮/০৬/২০২৫ তারিখে গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় সংলগ্ন অলকা নদী বাংলা কমপ্লেক্সের ২য় তলার ‘জিরো পয়েন্ট বাইসেল এক্সচেঞ্জ’ নামক একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে।

অজ্ঞাতনামা চোরেরা দোকানের শার্টারের তালা কেটে প্রবেশ করে মোট ১৪৩টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট মোবাইল ফোন চুরি করে, যার বাজার মূল্য প্রায় ৫৫,০০,০০০/- (পঞ্চান্ন লক্ষ) টাকা। এছাড়াও তারা নগদ ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা চুরি করে নিয়ে যায়। সব মিলিয়ে চুরির মোট পরিমাণ প্রায় ৬৩ লক্ষ টাকা।
ঘটনার পর পরই ডিবি পুলিশের একটি চৌকস দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। ধারাবাহিক অভিযানের এক পর্যায়ে গত ১২/১০/২০২৫ তারিখে পুলিশ ১। মোঃ বাদশা চৌধুরী, ২। মোঃ শাহিন এবং ৩। মোঃ আবুল খায়েরকে গ্রেফতার করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD